বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোবাহান মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে উপজেলার বনমরিচা (বস্তিপাড়া) এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বনমরিচা (বস্তিপাড়া) এলাকার জামাত আলী মন্ডলের ছেলে মোঃ সোবাহান মন্ডলকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মতামত