সার্চটুডে

মেঘে ঢাকা তাড়াইল, সূর্য ছাড়াই কাটলো সারাদিন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর শীতের আমেজ তাড়াইলে

বৃহস্পতিবার সকালটা যেন শীতের আগাম বার্তা নিয়ে এলো কিশোরগঞ্জের তাড়াইলে। সকাল থেকে সূর্যের দেখা নেই। আকাশটা কালো মেঘে ঢেকে আছে। তার উপর থেমে থেমে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

একদিকে হালকা বৃষ্টি, অন্যদিকে হিমেল হাওয়া। দুইয়ে মিলে পুরো উপজেলায় জেঁকে বসেছে শীতের আমেজ। গরম কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে।

সকাল থেকে সদর বাজার, হাট-বাজারসহ বিভিন্ন সড়কে মানুষকে শীতবস্ত্র জড়িয়ে চলাচল করতে দেখা গেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, সবাই যেন হঠাৎ আসা এই শীতে কাবু।

কুয়াশা আর বৃষ্টির কারণে সড়কে দৃশ্যমানতা কমে গেছে অনেকটাই। ফলে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল।

পার্শ্ববর্তী কেন্দুয়া থেকে সিএনজি চালিয়ে তাড়াইল সদরে আসা চালক জিয়ারুল বলেন,সামনে কিছু দেখা যাচ্ছিল না। কুয়াশা আর বৃষ্টির মধ্যে গাড়ি চালানো খুবই বিপজ্জনক। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে খুব আস্তে আস্তে গাড়ি চালিয়েছি। দেরি হোক,তবুও নিরাপদে পৌঁছানো দরকার।

হঠাৎ এই শীতের ছোঁয়ায় অনেকের মনে স্বস্তি ফিরলেও,কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই,তাদের জন্য এই ঠান্ডা হাওয়া হয়ে উঠেছে বাড়তি ভোগান্তির কারণ।

স্থানীয়রা বলছেন,কার্তিকের শেষে এমন আবহাওয়া শীতের আগমনী বার্তাই দিচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই পুরোদমে শীত জেঁকে বসতে পারে হাওরাঞ্চলের এই উপজেলায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেঘে ঢাকা তাড়াইল, সূর্য ছাড়াই কাটলো সারাদিন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x