সার্চটুডে

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

ছবি: সার্চ টুডে

বগুড়া সদর উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা এবং সরকারি কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনটি কমিটির সভা আয়োজন করে প্রশাসন। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। 

সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করে উপজেলা প্রশাসন। 

একইদিন, সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান, অতিরিক্ত কৃষি অফিসার রাশেদুজ্জামান বিন হাফিজ, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত সুলতানা ফেরদৌসী, আকলিমা খাতুন উপস্থিত ছিলেন। রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x