সার্চটুডে

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের আয়োজন

ছবি: সার্চ টুডে

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘তারেক রহমান ও বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্ন’।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। পরিচালনায় ছিলেন সদস্য সচিব রাকিবুল আল আমিন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, লেখালেখির চর্চা এবং রাজনৈতিক ও সামাজিক বিষয়ে চিন্তাশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি মশিউর রহমান ও আরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুবায়ের হাসান, আব্দুল্লাহ আল নোমান সাব্বির, অনিক আহমেদ, রিয়াজ আহমেদ, মাসুদ রানা, আব্দুল মোহাইমেন, রাকিব হোসেন, আশফাকুর রহমান অভি ও আবু জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে দর্শন বিভাগের আহ্বায়ক মাজেদুল ইসলাম মারুফ, পদার্থবিজ্ঞান বিভাগের আহ্বায়ক রোহান, সমাজকর্ম বিভাগের সদস্য সচিব শাকিল, ইতিহাস বিভাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, মনোবিজ্ঞান বিভাগের আহ্বায়ক পারভেজ, ভূগোল বিভাগের আহ্বায়ক রকি, মনোবিজ্ঞান বিভাগের সদস্য সচিব সম্পদ, ইতিহাস বিভাগের আহ্বায়ক মিজান ও সদস্য সচিব মামুন, বাংলা বিভাগের রবিউল, পরিসংখ্যান বিভাগের রানা ও ফয়সাল, উদ্ভিদবিদ্যা বিভাগের সজল এবং ইংরেজি বিভাগের জিহাদ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশ, শিক্ষার প্রসার, নেতৃত্বগুণ অর্জন এবং দেশ গঠনে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের আয়োজন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x