সার্চটুডে

গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ

ছবি: ফেসবুক

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার ছিনিয়ে নিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে প্রচারের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, খাবার সরবরাহের সময় তাদের সিভিল স্টাফকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। তাঁদের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় পথে বাধার মুখে পড়েন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ। একপর্যায়ে দেশীয় অস্ত্রধারী একদল ব্যক্তি তাঁদের জিম্মি করে খাবার ছিনিয়ে নেয়।

বাহিনীর অভিযোগ, পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। এ ছাড়া ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে এবং তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাহিনী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x