সার্চটুডে

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পথশিশুদের মধ্যে পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা।

শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া সেন্ট্রাল মসজিদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পোশাক তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার এবং শেখ তাহা উদ্দিন নাহিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম আল আমিন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরাসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকতে চায় না; সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x