সার্চটুডে

শাজাহানপুরে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

ছবি: সার্চ টুডে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহীন সানি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা ও মঞ্জুর কাদের মন্টু, চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিএনপি নেতা শফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম, শফিকুল, আজাদ, মোশাররফ হাসান, রফিকুল ইসলাম, বাদশা এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হাসান আলী আকন্দসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x