সার্চটুডে

শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন অদম্য কলাবাগান

ছবি: সার্চ টুডে

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনালে ডোমনপুকুর স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ডোমনপুকুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো আয়োজনজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. আতাহার আলী কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম টুকু ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী।

ডোমনপুকুর দক্ষিণপাড়া যুব সমাজের ক্লাব সভাপতি মো. ইনসান আলী ও সাধারণ সম্পাদক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন অদম্য কলাবাগান

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x