ময়মনসিংহের ভালুকা উপজেলার নারাঙ্গি চৌরাস্তা থেকে মরচিখালের ঘাট স্কুল পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, নারাঙ্গি চৌরাস্তা থেকে মরচিখালের ঘাট স্কুল পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গ্রিন টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারী সহ হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় পরিবেশের সৃষ্টি হয়। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। গুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।
গ্রিন টেক্সটাইল লিমিটেডে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে কর্মস্থলে যেতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার কারণে যানবাহন ঠিকমতো চলতে পারে না। অনেক সময় সময়মতো কর্মস্থলে পৌঁছানোও সম্ভব হয় না।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন, যেন সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে এবং নিরাপদে চলাচল নিশ্চিত হয়।
.png)
শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন