সার্চটুডে

মায়ের দাবি ভেসে যাওয়া মরদেহটি মেয়ের

মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ সন্দেহভাজন ২ জন আটক

মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ: মায়ের দাবি ভেসে যাওয়া মরদেহটি মেয়ের, সন্দেহভাজন ২ জন আটকপ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তমিজা খাতুন সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কুহিনুর (১৪) গত রবিবার থেকে নিখোঁজ রয়েছে। সোমবার রাতে উপজেলার হামিদপল্লী এলাকায় একটি মেয়ের মরদেহ ভেসে থাকার খবর পাওয়া গেলেও পুলিশের উপস্থিতির আগেই তা স্রোতে ভেসে যায়। তবে নিখোঁজ কুহিনুরের মায়ের দাবি, পানিতে ভেসে থাকা মরদেহটি তার নিখোঁজ মেয়েরই ছিল এবং তিনি তা শনাক্ত করেছেন।

এদিকে মরদেহ উদ্ধার না হওয়ায় পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ঘটনাটি মিঠামইন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সরব হয়েছে স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও মিঠামইন উপজেলা ছাত্রদল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার থেকে কুহিনুরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার রাতে হামিদপল্লী এলাকায় একটি মেয়ের মরদেহ পানিতে ভেসে থাকার খবর পায় পরিবার ও পুলিশ। প্রত্যক্ষদর্শী ও কুহিনুরের মায়ের দাবি, মরদেহটি কুহিনুরেরই ছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রবল পানির স্রোতে মরদেহটি তলিয়ে যায়।

মিঠামইন থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কোনো কিছু নিশ্চিত করা সম্ভব নয়। তবে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শিক্ষার্থীদের স্মারকলিপি ও প্রশাসনের আশ্বাস।

ঘটনার পর থেকে মিঠামইনের সাধারণ শিক্ষার্থী ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা উপজেলা প্রশাসনের কাছে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাধারণ জনগণকে বিভ্রান্তি দূর করতে সঠিক তথ্য প্রদানের অনুরোধ জানান। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, "মরদেহটি উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। একই সাথে নিখোঁজ ডায়েরি ও আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তের কাজ এগিয়ে চলছে। আদালত ও তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ সন্দেহভাজন ২ জন আটক

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x