সার্চটুডে

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সংগ্রহিত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকার একটি পাহাড়ি অঞ্চল থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​স্থানী সূত্রে জানা গেছে, উপজেলার মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি এবং স্থানীয় কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি পাহাড়ি স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত নারী মারমা সম্প্রদায়ের হতে পারেন। তবে মরদেহটি মারাত্মকভাবে গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​মহালছড়ি থানা পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকার একটি পাহাড়ি অঞ্চল থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​স্থানী সূত্রে জানা গেছে, উপজেলার মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি এবং স্থানীয় কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি পাহাড়ি স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত নারী মারমা সম্প্রদায়ের হতে পারেন। তবে মরদেহটি মারাত্মকভাবে গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​মহালছড়ি থানা পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x