বিশ্বম্ভরপুরের মথুরকান্দিতে যৌথ অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ১
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারে পরিচালিত মাদকবিরোধী যৌথ অভিযানে ১০ পিস ইয়াবাসহ জাকারিয়া (পিতা: ইদ্রিস আলী) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক জাকারিয়া তাহিরপুর উপজেলার উতমা গ্রামের বাসিন্দা।
স্থানীয় মাদক নির্মূল মথুরকান্দি ও মাদকবিরোধী ঐক্য পরিষদ-এর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
অভিযানে অংশগ্রহণকারীরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।
মতামত