সার্চটুডে

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনের পুকুরপাড় এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। আটক কিশোরেরা হলো তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আসন্ন নাট্যোৎসব উপলক্ষে মহড়ায় ব্যস্ত ছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত কিশোর সেখানে অবস্থান করে এবং তাদের একজন মোবাইল ফোনে গোপনে শিক্ষার্থীদের ভিডিও ধারণ করছিল। বিষয়টি নজরে এলে অভিযুক্তদের আটক করেন শিক্ষার্থীরা।

আটকের পর অভিযুক্তরা মোবাইল ফোন থেকে ভিডিওটি মুছে ফেললেও মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডার খুঁজে ধারণ করা ভিডিও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘ভিডিও ধারণের বিষয়টি দেখতে পেয়ে আমরা তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেললেও ‘Recently Deleted’ ফোল্ডারে সেই ফুটেজ পাওয়া যায়।’

আটক কিশোরদের মধ্যে একজন দাবি করে, তারা কেবল ঘুরতে এসেছিল বিশ্ববিদ্যালয়ে। তার ভাষ্য, একজন সঙ্গী তার অজান্তে মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেছে।

অপর একজন দাবি করে, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি, ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, ‘অভিযুক্তদের মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বিষয় : অপরাধ আটক ময়মনসিংহ জেলা ত্রিশাল ময়মনসিংহ বিভাগ কবি নজরুল বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনের পুকুরপাড় এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। আটক কিশোরেরা হলো তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আসন্ন নাট্যোৎসব উপলক্ষে মহড়ায় ব্যস্ত ছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত কিশোর সেখানে অবস্থান করে এবং তাদের একজন মোবাইল ফোনে গোপনে শিক্ষার্থীদের ভিডিও ধারণ করছিল। বিষয়টি নজরে এলে অভিযুক্তদের আটক করেন শিক্ষার্থীরা।

আটকের পর অভিযুক্তরা মোবাইল ফোন থেকে ভিডিওটি মুছে ফেললেও মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডার খুঁজে ধারণ করা ভিডিও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘ভিডিও ধারণের বিষয়টি দেখতে পেয়ে আমরা তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেললেও ‘Recently Deleted’ ফোল্ডারে সেই ফুটেজ পাওয়া যায়।’

আটক কিশোরদের মধ্যে একজন দাবি করে, তারা কেবল ঘুরতে এসেছিল বিশ্ববিদ্যালয়ে। তার ভাষ্য, একজন সঙ্গী তার অজান্তে মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেছে।

অপর একজন দাবি করে, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি, ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, ‘অভিযুক্তদের মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন।’

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x