সার্চটুডে

বিশেষ অভিযানে ৩০ ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩৭ জন গ্রেপ্তার, পুরস্কৃত এএসআই সারোয়ার জাহান

ওয়ারেন্ট তামিলে সাফল্য, বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেপ্তার পুরস্কৃত এএসআই সারোয়ার জাহান

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিশেষ অভিযানে ৩০ জন সাজাপ্রাপ্ত ও জিআর/সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং জাল টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি একাধিক মাদক কারবারিকে আটক করা হয় এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ সুপারের মাসিক কল্যাণ সভায় ঠাকুরগাঁও সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সারোয়ার জাহান 'সেরা অফিসার' নির্বাচিত হন। এ উপলক্ষে জেলা পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা ও আর্থিক পুরস্কার তুলে দেন।

পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিশেষ অভিযানে ৩০ ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩৭ জন গ্রেপ্তার, পুরস্কৃত এএসআই সারোয়ার জাহান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x