সার্চটুডে

১০৫ পিস ইয়াবাসহ ফুলছড়িতে কথিত মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারী

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মো. মাজাহারুল ইসলাম (৪৬) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ির বারান্দায় মাদক বিক্রির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি জিপার প্যাকেটের ভেতর থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা জানান, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০৫ পিস ইয়াবাসহ ফুলছড়িতে কথিত মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x