সার্চটুডে

বন্ধ ঘরের নীরবতা ভেঙে মিলল মা-মেয়ের নিথর দেহ

পার্বতীপুরে মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় তদন্ত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বাড়ি থেকে মা ও তার কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ছোট চণ্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) ও তাদের মেয়ে পল্লবী রানী (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়েকে দেখতে পান তারা। পরে তাদের নিচে নামানো হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্বজনরা।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বন্ধ ঘরের নীরবতা ভেঙে মিলল মা-মেয়ের নিথর দেহ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x