সার্চটুডে

ফুলবাড়ী সীমান্তে ৩ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট ও ৬৬১ বোতল সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে জব্দ হওয়া ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ।

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দাইনুর বিওপি, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্ট পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে দেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে ৩ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট ও ৬৬১ বোতল সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x