সার্চটুডে

স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

সুন্দরবনে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র আত্মসমর্পণ

সুন্দরবনে আত্মসমর্পণকারী ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যু অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করছেন।

সুন্দরবনে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার চরপুটিয়া খালসংলগ্ন সুন্দরবন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আত্মসমর্পণের মাধ্যমে তারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া সেলের লেফটেন্যান্ট কমান্ডার সাভভির আলম সুজন জানান, সরকারের নির্দেশনায় পরিচালিত 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড'-এর ধারাবাহিক সাফল্যের ফলেই বনদস্যুরা আত্মসমর্পণে উদ্বুদ্ধ হয়েছেন।

আত্মসমর্পণের সময় দস্যুরা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেন।

কোস্ট গার্ড জানায়, চলমান অভিযানে ইতোমধ্যে ৪৫ জন বনদস্যুকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং ৪২ জন অপহৃত জেলে ও বাওয়ালিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের ধারাবাহিকতায় সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলোর কার্যক্রম অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

আত্মসমর্পণকারীদের অধিকাংশ খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, সুন্দরবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের জন্যও সরকারের সুযোগ-সুবিধা ও পুনর্বাসনের প্রক্রিয়া চলমান থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুন্দরবনে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x