সার্চটুডে

মাদকবিরোধী সচেতনতায় রামনগর যুব সমাজ

মাদকবিরোধী সচেতনতায় রামনগর যুব সমাজ
একটাই লক্ষ্য—মাদকমুক্ত রামনগর, শরীফপুর ও হরিপুর

মাদকবিরোধী সচেতনতায় রামনগর যুব সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকার রামনগর যুব সমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বিক্ষোভ মিছিল, গণসচেতনতামূলক কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে এলাকার যুবক ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার আহ্বান জানান এবং মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবার, শিক্ষক, সমাজের সচেতন ব্যক্তিবর্গ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে রামনগর, শরীফপুর ও হরিপুরকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—

মাদক নয়, সুস্থ ও সুন্দর জীবনের পথ বেছে নিই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী সচেতনতায় রামনগর যুব সমাজ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
মাদকবিরোধী সচেতনতায় রামনগর যুব সমাজ
0:00 0:00
1.0x