সার্চটুডে

‎ডুমুরিয়ায় পৃথক অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অপর একজনকে অর্থদণ্ড

‎ডুমুরিয়ায় পৃথক পৃথক অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার দুপুরে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে উপজেলা কমপ্লেক্স ভবনের মধ্যে অবৈধ স্থাপনা করে বসবাস ও ভেড়া পালনের অপরাধে উপজেলার গোলনা গ্রামের মৃত অনন্ত রাহার ছেলে শংকর রাহা (৬৫) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড বিধি ২৯১ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

 অপরদিকে ডুমুরিয়া কসাই খানায় জবাইয়ের উদ্দেশ্যে রুগ্ন গরু সরবরাহ করার অপরাধে খুলনা সদরের মুসলমান পাড়ার জহুরুল হকের ছেলে আরিফ মোল্যা কে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন ২০১১এর ৫ (২) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎ডুমুরিয়ায় পৃথক অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অপর একজনকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

‎ডুমুরিয়ায় পৃথক পৃথক অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার দুপুরে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে উপজেলা কমপ্লেক্স ভবনের মধ্যে অবৈধ স্থাপনা করে বসবাস ও ভেড়া পালনের অপরাধে উপজেলার গোলনা গ্রামের মৃত অনন্ত রাহার ছেলে শংকর রাহা (৬৫) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড বিধি ২৯১ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

 অপরদিকে ডুমুরিয়া কসাই খানায় জবাইয়ের উদ্দেশ্যে রুগ্ন গরু সরবরাহ করার অপরাধে খুলনা সদরের মুসলমান পাড়ার জহুরুল হকের ছেলে আরিফ মোল্যা কে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন ২০১১এর ৫ (২) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x