সার্চটুডে

শ্যালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভগ্নিপতির সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে ক্রয়কৃত জমির দখল নিয়ে শ্যালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভগ্নিপতি মো. ইসমাইল হোসেন খান। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (১৮ জুলাই ২০২৬) কেশবপুর নিউজ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে মির্জানগর মৌজায় ৮ শতক জমি ক্রয় করেন। চাকরির কারণে দীর্ঘদিন বিভিন্ন স্থানে অবস্থান করায় তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন। পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে তিনি এতদিন এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করার পর ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে গেলে খন্দকার নয়ন কুদ্দুস ক্ষিপ্ত হয়ে গালিগালাজ, হুমকি এবং মারধরের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জমিটি আইনগতভাবে তার মালিকানাধীন হলেও তিনি এখনো দখল বুঝে পাচ্ছেন না। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কেশবপুর উপজেলা প্রশাসন, কেশবপুর থানা পুলিশ ও যশোর জেলা প্রশাসনের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্যালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভগ্নিপতির সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x