নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন-এর দিকনির্দেশনায় এবং সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) দীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সোনাইমুড়ী থানাধীন ১ নম্বর জয়াগ ইউনিয়নের কেগনা এলাকার আশ্রয়ন প্রকল্পের সামনের পাকা সড়ক থেকে ৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আরিফুল ইসলাম (শ্যামল) (২৬), পিতা: সাহাব উদ্দিন, সাং- দক্ষিণ শাকতলা (সিরাজ মিয়ার নতুন বাড়ি), ২ নম্বর নদোনা ইউনিয়ন এবং নুরুজ্জামান (নুরু) (৪৫), পিতা: মৃত দুধ মিয়া, সাং- বজরা (আবদুল হাকিমের বাড়ি), ৭ নম্বর বজরা ইউনিয়ন। উভয়ের বাড়ি সোনাইমুড়ী উপজেলায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা নং-১৪, তারিখ: ১৯ জুলাই ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সোনাইমুড়ী থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আটক, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো ব্যক্তি বা মাদক সংক্রান্ত তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
মতামত