খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে এলাকাবাসীর হাতে আটক হওয়া তিন যুবকের ঘটনার পেছনে বেরিয়ে এসেছে ভিন্ন এক চাঞ্চল্যকর তথ্য। চুরির উদ্দেশে নয়, মূলত মাদকের (ইয়াবা) লেনদেন ও ক্রয়ের জন্যই সেখানে গিয়েছিলেন তারা। পরবর্তীতে পুলিশের তদন্তে মোটরসাইকেল চুরির কোনো প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আজ ভোররাতে মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে স্থানীয়দের সন্দেহ হলে তিন যুবককে আটক করা হয়। আটককৃতদের বয়স ও চেহারা দেখে চোর সন্দেহে স্থানীয়রা গণধোলাই/জিজ্ঞাসাবাদ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ তল্লাশি ও তদন্তে জানা যায়, তিনটহরী এলাকার 'কালা' নামের এক ব্যক্তির থেকে ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন এই যুবকরা। পূর্বের টাকা লেনদেন ও সস্তায় ইয়াবা পাওয়ার লোভে সেখানে গিয়ে তারা এলাকার মানুষের নজরে পড়েন এবং চোর সন্দেহে আটক হন।
আটককৃত যুবকদের একজন ক্যামেরার সামনে স্বীকার করেন, *"আমরা কোনো মোটরসাইকেল চুরি করতে আসিনি। কালা আমাদের থেকে কিছু টাকা কুপিয়ে নিয়েছিল এবং সস্তায় ইয়াবা দেবে বলে লোভ দেখিয়ে ঘুরাচ্ছিল। আমরা সেখান থেকে ইয়াবা নিতেই গিয়েছিলাম।
মানিকছড়ি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা সম্পৃক্ততা না থাকায় এবং এলাকার সচেতন নাগরিকদের উপস্থিতিতে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে সীমান্ত ও পাহাড়ি এলাকায় মাদকের এমন গোপন তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
মতামত