সার্চটুডে

বখাটেদের প্ররোচনায় বিপথে যাচ্ছে তরুণ সমাজ

অনলাইন জুয়ার ভয়াবহ পরিনতি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ০২ নং বৈলর ইউনিয়নে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে অনলাইন জুয়ার প্রবণতা। স্থানীয়ভাবে জানা গেছে , কিছু বখাটে ও অসচেতন যুবকের প্ররোচনায় এলাকার সরলমনা কিশোর ও তরুণরাও ধীরে ধীরে অনলাইন জুয়ার ভয়ংকর নেশায় জড়িয়ে পড়ছে। এতে করে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে বিভিন্ন অনলাইন বেটিং সাইট, ক্যাসিনো অ্যাপ ও ক্রিকেট জুয়ার সঙ্গে যুক্ত করছে । প্রথমে সহজে টাকা আয়ের স্বপ্ন দেখিয়ে তরুণদের আকৃষ্ট করা হয়। কয়েকবার সামান্য লাভ দেখানোর পর ধীরে ধীরে বড় অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। 

অভিযোগ রয়েছে, এলাকার কিছু বখাটে যুবক নিজে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে অন্যদেরও এতে উৎসাহ দিচ্ছে। বন্ধুত্ব ও আড্ডার মাধ্যমে স্কুল-কলেজ পড়ুয়া এবং বেকার তরুণদের নানা অ্যাপ ও ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে। ফলে অনেকেই পড়াশোনা, পরিবার ও কাজকর্ম থেকে দূরে সরে যাচ্ছে।

 আগে  তরুণরা মাঠে খেলাধুলা বা সামাজিক কর্মকাণ্ডে সময় কাটালেও এখন অনেকেই ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে ব্যস্ত থাকে। কেউ কেউ পরিবারের অজান্তে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করছে। জুয়ায় টাকা হারিয়ে অনেক তরুণ মানসিক চাপ, হতাশা ও ঋণের বোঝায়ও জড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে তরুণ সমাজ ভয়াবহ বিপদের মুখে পড়বে। তারা প্রশাসনের নজরদারি বৃদ্ধি, জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

সচেতন নাগরিকদের ভাষ্য, “আজ যারা মজা বা দ্রুত টাকা আয়ের আশায় অনলাইন জুয়ার দিকে যাচ্ছে, কাল তারাই সমাজ ও পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে। তরুণ সমাজকে রক্ষা করতে এখনই সবাইকে একসাথে কাজ করতে হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বখাটেদের প্ররোচনায় বিপথে যাচ্ছে তরুণ সমাজ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x