সার্চটুডে

মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর ভ্যান চালকের পচন ধরা লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৩) নামে মানষিক ভারসাম্যহীন এক ভ্যানচালকের লাশ উদ্ধার হয়েছে।বৃহস্পতিবার(২৩শে জুলাই) সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট থেকে থানা-পুলিশ ঐ যুবকের পচন ধরা লাশ উদ্ধার করে।

‎নিহত ভ্যান চালক মহাসিন মোল্যা উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

‎পুলিশ ও স্বজনদের ধারণা,কে বা কারা মহাসিনকে হত্যা করে তাঁর ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ে ফেলে দেয়। পরে মরদেহটি ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

‎নিহতের বড় ভাই জানান, ‘মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার আগে শয়লা বাজারে তার সঙ্গে আমার শেষ দেখা হয়। তখন সে আমাকে বলে, “বড় ভাড়া ধরে আসি।” এরপর আর তার কোনো খোঁজ পাইনি।’

‎তিনি আরও বলেন, ‘বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে মহাসিনের মরদেহ ভেসে থাকার খবর পাই।

‎মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘বাঁওড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর ব্যবহৃত ভ্যানটি এখনো উদ্ধার হয়নি। মরদেহ ফুলে গেছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর ভ্যান চালকের পচন ধরা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x