খুলনার কয়রা উপজেলার আমাদী বাজারে মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাজারের ভাই ভাই হার্ডওয়্যার ও ফাহিম ট্রেডার্স নামে দুটি দোকানে চুরি চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চুরিতে কী পরিমাণ মালামাল বা নগদ অর্থ খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চুরির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
মতামত