সার্চটুডে

মৃত স্বামীর জাল স্বাক্ষরে বন্ধকি দলিলের অভিযোগ, তদন্তে পুলিশ

মৃত স্বামীর স্বাক্ষর জাল করে কথিত বন্ধকি দলিল তৈরির অভিযোগে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নাজনীন নাহার।

দিনাজপুরের পার্বতীপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও একজন অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) বোনের মৃত স্বামীর স্বাক্ষর জাল করে কথিত বন্ধকি দলিল তৈরির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নাজনীন নাহার মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করছে পুলিশ।

অভিযোগে নাজনীন নাহার জানান, প্রায় চার মাস আগে তাঁর স্বামী তাজুল ইসলাম মারা যান। সম্প্রতি তিনি জানতে পারেন, দীর্ঘদিন ধরে তাঁদের জমিতে বর্গাচাষ করা এক ব্যক্তি ১ লাখ ৫০ হাজার টাকার একটি কথিত বন্ধকি দলিল দেখিয়ে জমির দাবি করছেন। দলিলে থাকা স্বাক্ষর পরীক্ষা করে তাঁর সন্দেহ হয়, সেটি তাঁর মৃত স্বামীর নয়। পরে তিনি স্বাক্ষরটি জাল বলে অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, জমি ফেরত চাইলে অভিযুক্ত রাশেদুল ইসলাম তাঁকে গালিগালাজ করেন। পাশাপাশি দাবি করা টাকা পরিশোধ না করলে জমিতে যেতে বাধা দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে একটি চক্রের প্ররোচনায় তিনি জাল স্বাক্ষরযুক্ত দলিল তৈরির চেষ্টা করেছিলেন। তিনি এটিকে নিজের ভুল বলে স্বীকার করেন। ওই চক্রের বিষয়ে জানতে চাইলে তিনি পাঁচপুকুরিয়া এলাকার কাঠ ব্যবসায়ী লাবলুর নাম উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করা দেড় লাখ টাকার পাওনা ছেড়ে দেওয়ার কথাও জানান।

এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কথিত জাল দলিল তৈরির পেছনে স্থানীয় কাঠ ব্যবসায়ী লাবলুর পরামর্শ ও ভূমিকা রয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি বন বিভাগের চোরাই গাছের অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িত। স্থানীয় কয়েকজন বাসিন্দাও নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, বন বিভাগের জমি বিভিন্ন ব্যক্তির নামে লিখিয়ে পরে তা দখলে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার বা ব্যাখ্যা জানতে লাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মহসিন আলী বলেন, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে তদন্ত কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছিল। তবে অভিযুক্ত রাশেদুল ইসলাম উপস্থিত হননি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মৃত স্বামীর জাল স্বাক্ষরে বন্ধকি দলিলের অভিযোগ, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x