সার্চটুডে

কুরিয়ার সার্ভিসে ডিবির অভিযান

পার্বতীপুরে ১৫ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩

দিনাজপুরে ডিবির অভিযানে ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, গ্রেফতার ৩

 দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ২৬ জুলাই ২০২৬ রাত ১০টা ২৫ মিনিটে পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ও সরকারি লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে মো. লাভলু হোসেন মানিক (৪০)-কে ঘটনাস্থল থেকে আলামতসহ গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মো. ওমর ফারুক সরকার (৪৩) ও মো. হাসান আলী (৫৮)-কে পার্বতীপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেখানো মতে কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতর থেকে ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলোর লেবেল অনুযায়ী মূল্য ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন যৌন উত্তেজক সিরাপ সংগ্রহ করে অধিক মুনাফার আশায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে ১৫ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x