সার্চটুডে

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির চেষ্টা, আটক ১

সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে শিমুল মিয়া (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক শিমুল মিয়া উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের মরিচপুর গ্রামের মৃত রাসেল মিয়ার ছেলে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. পাশারুল ইসলাম, এমদাদুল হক ও মো. আকাশ ইসলাম। এ সময় শিমুল মিয়া কথিতভাবে একটি মাস্টার কী (মাস্টার চাবি) ব্যবহার করে হাসপাতাল প্রাঙ্গণে রাখা একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করেন। বিষয়টি নজরে আসলে আনসার সদস্যরা তাকে ঘটনাস্থলেই আটক করেন।

পরে ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পিসি মো. সাইদুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রশিক্ষক মো. আরিফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মতিক্রমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির চেষ্টা, আটক ১

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x