খুলনা, পাইকগাছা উপজেলায়, কপিলমুনি নাছিরপুর পরান গাজীর ভাড়া বাসায় চোরের হানা ব্যর্থ হয়ে কলেজ মোড় থেকে ভ্যানচুরি করে পথি মধ্যে ফেলে রেখে পলায়ন করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, কপিলমুনি নাসিরপুর এলাকার পরান গাজীর ভাড়া বাড়িতে গভীর রাতে চোরের হানা দেয়। তবে ভাড়াটিয়ারা টের পেয়ে গেলে চোর দ্রুত পালিয়ে যায়। পরে একই রাতে কলেজ মোড় এলাকা থেকে মজিদের জামাইয়ের একটি ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু কোনো এক পর্যায়ে পথিমধ্যে ভ্যানটি ফেলে রেখে চোর পালিয়ে যায়।
এ ঘটনায় ভাড়াটিয়াসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা দ্রুত পুলিশের টহল জোরদার এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত