সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাঁজা পাচারের একটি চেষ্টার খবর সামনে এসেছে। স্থানীয়দের ভাষ্যমতে, আমবাড়ী গ্রামের এক ব্যক্তির নেতৃত্বে থান কাপড়ের ভেতরে বিশেষ কৌশলে গাঁজা বহন করা হচ্ছিল। এ সময় চরগাঁও ও ফকিরনগর গ্রামের কয়েকজন সচেতন যুবকের তৎপরতায় প্রায় ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, অভিযানের সময় তিনজন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে কুদ্দুস নামে একজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
মতামত