সার্চটুডে

ডিবির অভিযান

নোয়াখালীতে বিয়ার ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার (২৯ জুলাই) সকালে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি'র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২৮ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার স্টেশন রোডে ইংলিশ কামালের পাকা বাড়ির নিচতলার মাস্টার বেডরুমে অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসার অভিযোগে নিজাম উদ্দিন প্রকাশ আকিক আহাম্মেদ (৪৯) ও মো. সাইফ উদ্দিন টিপু (৪৫)-কে আটক করা হয়। পরে তাদের দেহ ও বসতঘর তল্লাশি করে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নোয়াখালী জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে বিয়ার ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x