সার্চটুডে

গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার ছলে গৃহকর্ত্রীকে অজ্ঞান করে টাকা-স্বর্ণালংকার লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়াটিয়া সেজে বাড়িতে ঢুকে এক গৃহকর্ত্রীকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। 

গত সোমবার (২৭ জুলাই) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার চক গোবিন্দ (চাষকপাড়া) এলাকায় ব্যবসায়ী সুজাউল ফারুক সরকার সুজার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে বোরখা পরিহিতা তিন নারী এক শিশুকে নিয়ে সুজাউলের বাড়ির সামনের গেটে এসে ডাকাডাকি করেন। এ সময় বাড়িতে সুজাউলের স্ত্রী লিলন আফরোজ একাই ছিলেন। বাসা মালিক তাদের পূর্বপরিচিত এবং তারা বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে বাড়িটি দেখাতে চান। গৃহকর্ত্রী তাদের বাড়ি দেখানোর জন্য ভেতরে নিয়ে যাওয়ার একপর্যায়ে তারা তার মুখে চেতনানাশক মেশানো রুমাল চেপে ধরেন। এতে গৃহকর্ত্রী অজ্ঞান হয়ে যান। এরপর দুর্বৃত্তরা বাড়ির শয়ন কক্ষের আলমারি ভেঙে ২ লাখ ১০ হাজার টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে। প্রায় আধা ঘণ্টা পর সুজার ছেলে নিয়াজ মোর্শেদ নিশো বাসায় এসে তার মাকে অজ্ঞান অবস্থায় পান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দিলে তার জ্ঞান ফেরে।

এ ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক সুজাউল ফারুক সরকার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাড়ির মালিক সুজাউল ফারুক সরকার বলেন, ঘটনার সময় আমার স্ত্রী একা বাসায় ছিল। খবর পেয়ে বাড়িতে এসে দেখি আলমারি ভেঙে দুর্বৃত্তরা নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

ভুক্তভোগীর ছেলে নিয়াজ মোর্শেদ নিশো বলেন, রাস্তার পাশে আমাদের বাড়ি। এখানেও যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি আশা করব পুলিশ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। সম্ভবত অজ্ঞান পার্টির লোকজন বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহকর্ত্রীকে অজ্ঞান করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।,

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার ছলে গৃহকর্ত্রীকে অজ্ঞান করে টাকা-স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x