সার্চটুডে

বিষাক্ত চায়না জাল: পরিবেশ ও জীববৈচিত্র্যের নীরব ঘাতক

বগুড়া জেলার, ধুনট থানার, চৌকিবাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রাম দিয়ে প্রবাহিত ইতামতি নদীতে প্রতিনিয়তই চলছে চায়না জাল দিয়ে মাছ ধরা।এই সম্পর্কে সাচটুডে এর প্রতিনিধি দল সংবাদ সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন এক ভয়াবহ ঘটনা , নদীতে মাছে পোনা উৎপাদন কমে প্রায় ০১.০০% এ নেমে এসেছে,যা নদী সম্পদকে ক্ষতিগ্রস্ত করে চলেছে,যার মূল কারণ চায়না জাল।খোঁজ নিয়ে জানা গেছে, চায়না জাল সাধারণ এক থেকে দেড় ফুট উচ্চতা ও ৬০ থেকে ৯০ ফুট দৈর্ঘ্য এবং ক্ষুদ্র ফাঁসবিশিষ্ট ধনুক আকৃতির হয়। লোহার রড় ও রডের রিং দিয়ে খোপ আকারের বাক্স তৈরি করে চারপাশ সূক্ষ্ম জাল দিয়ে ঘেরাও করে তৈরি করা হয়। ফলে চায়না জালের দুই দিক থেকে মাছ ঢুকতে পারে। চায়না জালে ডিম এবং মাতৃমাছ সহ সকল জলজ প্রাণী আটকা পড়ে ‌। প্রতিনিধি গণ জালের মালিকের সাথে কথা বলার চেষ্টা করলে মালিক গণ প্রতিনিধি দলকে এলিয়ে যায়, জালের মালিক এটাকে কোন অপরাধ হিসেবে গণ্য করেন না বলে জানিয়েছেন। 

তবে বাংলাদেশের আইন বলছে, আইন ও বিধিমালা অমান্য করে চায়না জাল ব্যবহার করলে মৎস্য আইন ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী নিম্নলিখিত শাস্তি হতে পারে:

প্রথমবার অপরাধের জন্য: সর্বনিম্ন ১ মাস থেকে সর্বোচ্চ ৬ মাসের সশ্রম কারাদণ্ড, এবং এর সাথে সর্বোচ্চ ৫,০০০ টাকা অর্থদণ্ড।

পরবর্তী প্রতিবার অপরাধের জন্য: সর্বনিম্ন ২ মাস থেকে সর্বোচ্চ ১ বছরের সশ্রম কারাদণ্ড, এবং এর সাথে সর্বোচ্চ ১০,০০০ টাকা অর্থদণ্ড।

জব্দ ও ধ্বংস: ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় ঘটনাস্থলেই অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং তাৎক্ষণিক জরিমানা করা হয়।

এলাকাবাসী জানান, প্রতিদিন সকাল ও বিকেল দুবেলা ছোট ছোট পোনা মাছ নিয়ে বাজারে আসছেন স্থানীয় জেলেরা। মৎস্য অফিস থেকে প্রতিনিয়ত তদারকি বা অভিযান পরিচালনা না করলে চায়না জাল ব্যবহার বন্ধ করা যাবে না। এভাবে চলতে থাকলে এলাকার মৎস্য ও জলজপ্রাণী নির্মূল হয়ে যাবে।চায়না জালে সব ধরনের মাছ ছেকে উঠে। দাম কম হওয়ায় স্থানীয় মৎস্য শিকারিরা এই জালে মাছ ধরে। ফলে আমরা যারা চিরাচরিত কৌশল ভেসাল ও ঝাকি জাল দিয়ে মাছ ধরতাম, এখন আমাদের জীবিকার নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। এই বিষয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিষাক্ত চায়না জাল: পরিবেশ ও জীববৈচিত্র্যের নীরব ঘাতক

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x