সার্চটুডে

সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

দেড় বছর আগের ভিডিও দাবি সদস্যের, ‘জোর করে ইয়াবা সেবন করিয়ে ধারণ করা হয়েছিল’

ফরিদপুরের সালথায় মো. আক্কাস মাতুব্বর (৪৮) নামে এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিওটি বুধবার (২৯ জুলাই) সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

তবে ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় দেড় বছর আগের দাবি করে ইউপি সদস্য আক্কাস মাতুব্বর বলেছেন, তাকে জোর করে ইয়াবা সেবন করিয়ে ভিডিওটি ধারণ করা হয়েছিল। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

আক্কাস মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি একই ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের বাসিন্দা।

ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরের খাটের ওপর খালি গায়ে বসে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে কিছু সেবন করছেন এক ব্যক্তি। ভিডিওতে তাকে ইউপি সদস্য আক্কাস মাতুব্বর বলে দাবি করা হচ্ছে। এ সময় তার সামনে বসে থাকা অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তির পা দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই ভিডিওটি ধারণ করেছেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আক্কাস মাতুব্বর বলেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের। ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশের জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে হয়রানি করেন। একপর্যায়ে জোরপূর্বক তার হাতে ইয়াবা দিয়ে সেবন করানো হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়।

তবে তাকে কারা আটকে রেখেছিল—এ বিষয়ে কোনো ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হননি আক্কাস মাতুব্বর।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, তদন্তের মাধ্যমে ভিডিও ও অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x