দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৬) সকাল ৭টা ৪০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোবিন্দপাড়া গ্রামের মো. ওসমান গনি (৪৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার গোয়ালঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসার অভিযোগে মো. ওসমান গনি (৪৫), মো. সাকিব ইসলাম (১৯) এবং মো. আইনুল হক (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি বীরগঞ্জ উপজেলায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দিনাজপুর থেকে গাঁজা সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতামত