সার্চটুডে

নোয়াখালী পৌরসভার শ্রীপুরে ডাকাতি: পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা-স্বর্ণ লুট

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং প্রায় আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়ির প্রধান গেটের তালা ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের বসতঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে।

ঘরে প্রবেশের পর ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে এবং তাদের হাত-মুখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ও আনুমানিক আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতদের হামলায় আহত পরিবারের সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বলেন, "ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করতে পুলিশের টহল বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোয়াখালী পৌরসভার শ্রীপুরে ডাকাতি: পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা-স্বর্ণ লুট

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x