সার্চটুডে

আবারও আলোচনায় মাগুরার ‘জেরিন সিন্ডিকেট’

চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ আটক ১

চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ আটক ১
ছবি - সার্চটুডে

যশোরের চৌগাছায় আবু বক্কর সিদ্দিকী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। বৃস্পতিবার রাত ৯ টার দিকে পৌর এলাকার ব্রাকপাড়া থেকে ২০০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, এই আবু বক্কর সিদ্দিকী মাগুরা সালিখার আলোচিত জেরিন সিন্ডিকেটের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর বিষয় স্বীকার করেন।

বিগত দিনে বিভিন্ন গণমাধ্যমে আলোচিত কথিত ইয়াবা কারবারি জেরিন সুলতানার বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তিনি গা ঢাকা দেন। তবে এখনো তাকে আটক করতে না পারায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অতি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জেরিন সুলতানা কয়েক বছর আগেও আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। তবে একটি চক্রের সঙ্গে ঘনিষ্ঠতার পর তার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। অভিযোগ রয়েছে, ওই চক্রের মাধ্যমে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে বৃহৎ একটি নেটওয়ার্ক গড়ে তোলেন।

অভিযোগ অনুযায়ী, যশোর ও মাগুরা জেলায় ইয়াবা সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন জেরিন। সম্প্রতি বিশ হাজার পিস ইয়াবার একটি চালানকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের গড়মিল নিয়ে একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, যশোর সদর ও চৌগাছা উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বড় বড় ইয়াবার চালান নিজেই পৌঁছে দিতেন জেরিন। এছাড়া নারীদের ব্যবহার করে একটি হানি ট্র্যাপ চক্র পরিচালনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ওই চক্রের মাধ্যমে একাধিক যুবককে ফাঁদে ফেলার অভিযোগ পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

এদিকে, সম্প্রতি প্রকাশিত কয়েকটি অডিও রেকর্ডে বিশ হাজার পিস ইয়াবার চালান, অর্থ লেনদেনের গড়মিল, অস্ত্র সরবরাহ এবং নাইন এমএম বিদেশি পিস্তলের বিনিময়ে ইয়াবা গ্রহণের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব অডিও প্রকাশ্যে আসার পর জেরিন ও তার সিন্ডিকেটকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয়েছে।

জেরিনের প্রাক্তন স্বামী মহিনুর ইসলাম জানান, বিয়ের পর জেরিন সাদাসিধে জীবন যাপন করলেও চৌগাছার কিছু মাদক ব্যবসায়ীর সাথে পরিচয় হওয়ার পর থেকেই মাদকের সাথে জড়িত হতে থাকে। বিষয়টি জানার পর অনেক চেষ্টা করি তাকে মাদক থেকে বের করে নিয়ে আসতে। মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার কারণে আমি বিবাহ বিচ্ছেদে বাধ্য হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জেরিন সুলতানার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রসিদ বলেন, মাদক নিয়ন্ত্রনে আমরা সর্বদা কাজ করে চলেছি। মাদকের সাথে জড়িত কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার আমাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ আটক ১
0:00 0:00
1.0x