লক্ষ্মীপুর শহরে লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা ও অপরিচ্ছন্ন পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে মিলেনিয়াম হাসপাতাল (প্রা.) লি. এবং ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে ভোক্তাদের জীবনের ঝুঁকি সৃষ্টি করা হচ্ছিল।
এ অপরাধে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী ১ লাখ টাকা এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ২০ হাজার টাকা, মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ড্রাগ সুপার, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনেরমোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত