সার্চটুডে

ফুলবাড়ীর নিখোঁজ শিক্ষার্থী নোয়াখালীতে উদ্ধার

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নোয়াখালীর মাইজদী এলাকা থেকে উদ্ধার হওয়া ফুলবাড়ীর শিক্ষার্থীর ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

অপহরণ ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ, আন্তঃজেলা চক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর নোয়াখালীর মাইজদী এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ, অচেতনকারী রাসায়নিক প্রয়োগ এবং যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে কোনো আন্তঃজেলা চক্র জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিফাত (ছদ্মনাম) ছুটি শেষে বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পর দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা সাইবার টিম এবং ফুলবাড়ী থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অনুসন্ধান শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর মাইজদী এলাকায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তাকে অচেতনকারী রাসায়নিক ব্যবহার করে অপহরণ করা হয়। পরে চট্টগ্রাম, ঢাকা হয়ে নোয়াখালীতে নেওয়া হয়। উদ্ধার হওয়ার পর দেওয়া প্রাথমিক বক্তব্যে তিনি আলমগীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে অসহায় অবস্থার সুযোগ নিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সন্দেহভাজন ওই ব্যক্তি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। একই সঙ্গে অপহরণে অন্য কেউ জড়িত ছিল কি না এবং অচেতনকারী রাসায়নিক ব্যবহারের অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগীর বক্তব্য, প্রযুক্তিগত তথ্য এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার পূর্ণ রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীর নিখোঁজ শিক্ষার্থী নোয়াখালীতে উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x