রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক বাগানবাড়ি খালপাড় এলাকায় একটি কালভার্টের পাশের ময়লার স্তূপ থেকে এক তরুণীর খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পরে মাদারটেক বাগানবাড়ি খালপাড় এলাকার কালভার্টের পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া তরুণীর খণ্ডিত মরদেহের অংশগুলো জব্দ করা হয়।
মরদেহের উদ্ধার হওয়া অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তবে ঘটনাস্থলে শরীরের বাকি অংশ পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত, শরীরের বাকি অংশ উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ওস্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
মতামত