সার্চটুডে

বিরলে ডিবির অভিযানে ৮০ বোতল মাদক উদ্ধার, গ্রেফতার ৩

দিনাজপুরের বিরল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধার এবং তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাত ৯টা ২০ মিনিটে বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের কাঞ্চন ফিলিং স্টেশনের বিপরীতে আরশী ম্যানসনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে মো. দেলোয়ার হোসেন (৪২)-এর ব্যবহৃত ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলের ক্যারিয়ারে রাখা একটি ব্যাগ থেকে ১৬ বোতল ইসকাফ নামের কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ সময় মো. ফরহাদুল ইসলাম (৩৩)-এর ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

পরে ফরহাদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে থাকা মো. নুর জামান (৩৮)-এর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪১ বোতল উইন্সেরেক্স নামের কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পরস্পরের সহযোগিতায় এসব অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিরলে ডিবির অভিযানে ৮০ বোতল মাদক উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x