সার্চটুডে

নাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তল ও ১৬টি ধাতব বল উদ্ধার, আটক ১

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ্ আফরোজা খানমের পথসভাস্থল থেকে একটি খেলনা পিস্তল, ১৬টি ধাতব বল সদৃশ গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ সামস্ আল আমিন তানঈম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে নাটোর সদর থানাধীন উত্তরা গণভবনের সামনে জনসভাস্থলে এ ঘটনা ঘটে।

পুলিশ মিডিয়া সেল, নাটোরের তথ্য অনুযায়ী, মন্ত্রীর নাটোরে আগমন উপলক্ষে উত্তরা গণভবনের সামনে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

পথসভা শেষে মন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করলে এক যুবক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।

পরে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করা হলে কোমরে গোঁজা অবস্থায় একটি পিস্তল (খেলনা), ১৬টি ধাতব বল সদৃশ গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম মোঃ সামস্ আল আমিন তানঈম (২৮)। তিনি নাটোর সদর থানাধীন কানাইখালী এলাকার মৃত সামসুল আলমের ছেলে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা পিস্তলটি খেলনা বলে প্রতীয়মান হয়েছে। তবে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত ও প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছে নাটোর পুলিশ। প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সর্বসাধারণকে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তল ও ১৬টি ধাতব বল উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x