সার্চটুডে

ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

ফুলবাড়ীর রাজামাটি এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বসতভিটার জমি দখলের চেষ্টা, ঘর নির্মাণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ইমরান চৌধুরী নিশাদ, তাঁর বাবা মাজাহারুল ইসলাম চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন রাজামাটি এলাকার মোছা. জেবুন নেহার।

জেবুন নেহারের লিখিত অভিযোগ অনুযায়ী, ফুলবাড়ীর রাজামাটি মৌজার এসএ ১১৪৫ নম্বর দাগে মোট ১৬ শতক জমি রয়েছে। এর মধ্যে ১৩ শতক জমি তাঁর স্বামী মো. রবিউল ইসলাম চৌধুরীর নামে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি ইমরান চৌধুরী নিশাদ, তাঁর বাবা মাজাহারুল ইসলাম চৌধুরীসহ কয়েকজন ওই জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। একপর্যায়ে সেখানে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

জেবুন নেহারের অভিযোগ, তাঁরা এতে বাধা দিলে তাঁকে ও তাঁর দুই মেয়েকে ভয়ভীতি দেখানো, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তাঁর দুই মেয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

জেবুন নেহার বলেন, ‘জমিটি আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। জমি নিয়ে কারও কোনো দাবি থাকলে আইনগতভাবে বিষয়টির সমাধান হতে পারে। কিন্তু ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা করায় আমরা থানায় অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে ইমরান চৌধুরী নিশাদের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার পুলিশ জানিয়েছে, জমি-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে বিরোধের কারণে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে জমির মালিকানা ও দখলসংক্রান্ত প্রকৃত তথ্য যাচাই করে আইনগত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x