সার্চটুডে

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক



রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক
রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া আক্তার খুকি (৩৭) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানাধীন ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল।

অভিযানটি পূর্ব চরপাতা এলাকার রোকেয়া আক্তার খুকির বসতবাড়ির উঠানে পরিচালনা করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আটক রোকেয়া আক্তার খুকি পূর্ব চরপাতা এলাকার বাসিন্দা। তিনি আব্দুল করিমের স্ত্রী ও মৃত নুরুল আমিনের মেয়ে।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া আক্তার খুকি (৩৭) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানাধীন ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল।

অভিযানটি পূর্ব চরপাতা এলাকার রোকেয়া আক্তার খুকির বসতবাড়ির উঠানে পরিচালনা করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আটক রোকেয়া আক্তার খুকি পূর্ব চরপাতা এলাকার বাসিন্দা। তিনি আব্দুল করিমের স্ত্রী ও মৃত নুরুল আমিনের মেয়ে।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক
0:00 0:00
1.0x