লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার এলাকায় বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযথ লাইসেন্স না থাকা এবং অবৈধ জাল সরবরাহের অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।এ সময় আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জালগুলো বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সোহানা খন্দকার। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর প্রতিনিধি, জেলে প্রতিনিধি, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার ও সরবরাহ বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত