লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে যথাযথ লাইসেন্স না থাকা এবং মাংসের মান নিয়ন্ত্রণ না করে জবাই করার অপরাধে সাতটি (৭) প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।অভিযানে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় এসব অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও মো. হাবিবুর রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও তাঁর প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত মাংস নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।
মতামত