লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা, ওজনে কারচুপি ও যথাযথ লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট ২০২৬) আল্লাহর দান মুদি দোকান, বনফুল সুপার স্টোর, আলমাস হোটেল ও একটি ফলের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬; পণ্যে পাটজাত মোড়কের যথাযথ ব্যবহার আইন, ২০১০ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও জান্নাতুল ছিদ্দিকা। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর তাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যের মান নিশ্চিতকরণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত