লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় পেট্রোলিয়ামজাতীয় দ্রব্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যথাযথ লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর আওতায় দুটি দোকানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পেট্রোলিয়ামজাতীয় দ্রব্য সংরক্ষণ ও বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় আইন, বিধিবিধান এবং করণীয়-বর্জনীয় বিষয়ে সচেতন করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম ও সোহানা খন্দকার। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে পেট্রোলিয়ামজাতীয় দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মতামত