সার্চটুডে

অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

বানারীপাড়ার অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার।

বরিশালের বানারীপাড়া থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল মুন্সীকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১ সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মো. সেরজাহান মুন্সীর ছেলে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে রাসেল মুন্সীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ০৯, জিআর নং-১৪৮/১২ এবং বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬/১৩।

মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রাসেল মুন্সীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে সাজা হওয়ার পর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানাটি তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর রাসেল মুন্সীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x